ভৌত আলোকবিজ্ঞান অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৭ম অধ্যায় অপবর্তন সম্পর্কিত

ফ্রনহফার শ্রেণির অপবর্তনে উত্তল লেন্স ব্যবহার করা হয় কেন?

কু.বো. ২৩: সি.বো. ২৩

উত্তর

যখন আলোক উৎস এবং পর্দা তাদের মধ্যবর্তী প্রতিবন্ধক হতে অসীম দূরত্বে অবস্থান করে তখন ঐ প্রতিবন্ধকের দরুন পর্দায় যে অপবর্তন পরিলক্ষিত হবে তাকে ফ্রনহফার শ্রেণি অপবর্তন বলে। ফ্রনহফার শ্রেণি অপবর্তন পাওয়ার জন্য আপতিত তরঙ্গমুখ সমতল হতে হবে। আলোক উৎস এবং পর্দা তাদের মধ্যবর্তী প্রতিবন্ধক হতে কাছাকাছি দূরত্বে অবস্থান করলেও ফ্রনহফার শ্রেণি অপবর্তন পাওয়া যায়। এজন্য একটি উত্তল লেন্সকে আলোক উৎস ও প্রতিবন্ধক (যেমনঃ চিড়)-এর মধ্যবর্তী স্থানে রাখতে হয়।

আমরা জানি, উত্তল লেন্সের ফোকাসে আলোক উৎস স্থাপন করলে প্রতিসরণের পর আলোক রশ্মিগুলো সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়। আবার আমরা জানি, অসীম থেকে আগত আলোক রশ্মিসমূহ পরস্পর সমান্তরাল হয় এবং এদের তরঙ্গ মুখের প্রকৃতি সমতলীয় হয়। অর্থাৎ উত্তল লেন্স স্থাপনের ফলে উৎস ও পর্দার দূরত্ব কার্যকরভাবে অসীম হয়, যা সংজ্ঞানুসারে ফ্রনহফার শ্রেণি অপবর্তনের শর্ত। এজন্যে ফ্রনহফার শ্রেণি অপবর্তনে উত্তল লেন্স ব্যবহার করা হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি