ইয়ং-এর দ্বিচিড় পরীক্ষায় একটি একবর্ণী আলোক উৎস এর সম্মুখে অবস্থিত দুটি সরু ও খুব কাছাকাছি চিড়ের মধ্য দিয়ে অতিক্রম করে যেখানে চিড় দুটি সুসঙ্গত, সম-তরঙ্গদৈর্ঘ্য সম্পন্ন ও একবর্ণী আলোক উৎস হিসাবে কাজ করে। চিড় দুটি থেকে নির্গত অনুতরঙ্গগুলোর উপরিপাতনে যেসব বিন্দুতে সমদশায় অনুতরঙ্গগুলোর উপরিপাতন ঘটে সে সব স্থানে উজ্জ্বল ডোরা এবং যেসব বিন্দুতে বিপরীত দশায় অনুতরঙ্গগুলোর উপরিপাতন ঘটে সেসব স্থানে অন্ধকার ডোরার সৃষ্টি হয়। যেসব বিন্দুতে উজ্জ্বল ডোরার সৃষ্টি হয় সেখানে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ হয়। কেন্দ্রীয় পট্টি বা ডোরা সৃষ্টিকারী লব্ধি তরঙ্গের বিস্তার অন্যান্য উজ্জ্বল ডোরা সৃষ্টিকারী লব্ধি তরঙ্গের বিস্তার অপেক্ষা বেশি হয়। এজন্যে ইয়ং-এর দ্বিচিড় পরীক্ষায় ব্যতিচার ঝালরের কেন্দ্রীয় পট্টির ঔজ্জ্বল্য অন্যান্য উজ্জ্বল ডোরার চেয়ে বেশি।
পরীক্ষা ও প্র্যাকটিস
লিখিত ও সমাধান
শেখা ও রেফারেন্স
প্রিমিয়াম
এরপর কী করবে?
পরের প্রশ্নপড়ো১০টা MCQ দিয়ে নিজেকে যাচাই করোভৌত আলোকবিজ্ঞান · মোট ৩৯৬টি MCQ · ফ্রি অ্যাকাউন্টেMCQ দাওএই অধ্যায়ে আরও আছে
ভৌত আলোকবিজ্ঞান · ২য় পত্র