স্থির পানিতে ঢিল ছুঁড়লে যেই জায়গায় ঢিলটি পড়ে সেখান (অর্থাৎ, আলোড়ন কেন্দ্র) থেকে তরঙ্গ একটি নির্দিষ্ট বেগে পানির তলের সর্বত্র ছড়িয়ে পড়ে। পানির কণাগুলো তরঙ্গের সাথে অনুভূমিকভাবে ছড়িয়ে পড়ে না, বরং উল্লম্বভাবে কম্পিত হয়। এমতাবস্থায়, আলোড়ন কেন্দ্র থেকে কিছু দূরে অবস্থিত কোনো একটি কণার কোনো এক মুহূর্তে সরণ সর্বাধিক হলে, ঐ সময়ে আলোড়ন কেন্দ্র থেকে কণাটির দূরত্বের সমান ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের পরিধির ওপর অবস্থিত অন্যান্য কণাগুলির সরণও সর্বাধিক হয়ে থাকে অর্থাৎ সেক্ষেত্রে উক্ত কণাগুলো সমদশায় থাকে। আবার, প্রতিটি তরঙ্গশীর্ষ ও প্রতিটি তরঙ্গপাদের দশা পার্থক্য ধ্রুবক। অতএব, তরঙ্গের উৎসকে কেন্দ্র করে গঠিত কোনো বৃত্তের পরিধির ওপর অবস্থিত কণাগুলির দশা সমান। ফলে সেখানে তরঙ্গমুখের সৃষ্টি হবে।
পরীক্ষা ও প্র্যাকটিস
লিখিত ও সমাধান
শেখা ও রেফারেন্স
প্রিমিয়াম
এরপর কী করবে?
পরের প্রশ্নপড়ো১০টা MCQ দিয়ে নিজেকে যাচাই করোভৌত আলোকবিজ্ঞান · মোট ৩৯৬টি MCQ · ফ্রি অ্যাকাউন্টেMCQ দাওএই অধ্যায়ে আরও আছে
ভৌত আলোকবিজ্ঞান · ২য় পত্র