হাইগেনের তরঙ্গ তত্ত্বের উপর ভিত্তি করে আলোর প্রতিফলন ও প্রতিসরণের সূত্র প্রতিপাদন করা হয়।
হাইগেনের তরঙ্গ তত্ত্বটি হলো— কোনো তরঙ্গমুখের প্রতিটি বিন্দু একটি গৌণ তরঙ্গের উৎস হিসেবে গণ্য হয়। ঐ গৌণ তরঙ্গসমূহ মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে অগ্রসর হয়। যেকোনো মুহূর্তে এ গৌণ তরঙ্গসমূহকে স্পর্শ করে যে সাধারণ স্পর্শক তল পাওয়া যায়, তাই-ই ঐ সময়ে তরঙ্গমুখের নতুন অবস্থান নির্দেশ করে।
আলোর প্রতিফলন ও প্রতিসরণের ক্ষেত্রে দুটি সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলক তলে বা বিভেদ তলে আপতিত হলে রশ্মিদ্বয় একটি সমতল তরঙ্গমুখ সৃষ্টি করে। হাইগেনের তত্ত্ব অনুযায়ী, এ তরঙ্গমুখের প্রতিটি বিন্দু নতুন উৎস হিসেবে বিবেচিত হয়। কাজেই, হাইগেনের তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিফলন ও প্রতিসরণ সূত্র প্রতিপাদন করা হয়।
পরীক্ষা ও প্র্যাকটিস
লিখিত ও সমাধান
শেখা ও রেফারেন্স
প্রিমিয়াম
এরপর কী করবে?
পরের প্রশ্নপড়ো১০টা MCQ দিয়ে নিজেকে যাচাই করোভৌত আলোকবিজ্ঞান · মোট ৩৯৬টি MCQ · ফ্রি অ্যাকাউন্টেMCQ দাওএই অধ্যায়ে আরও আছে
ভৌত আলোকবিজ্ঞান · ২য় পত্র