ভৌত আলোকবিজ্ঞান অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৭ম অধ্যায় ব্যতিচার সম্পর্কিত

ব্যতিচার পরীক্ষায় সুসংগত আলোর উৎস ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা কর।

(সম্মিলিত) বো.১৮

উত্তর

দু’টি উৎস থেকে সমদশায় বা কোনো নির্দিষ্ট দশা পার্থক্যের একই তরঙ্গদৈর্ঘ্যের দু’টি আলোক তরঙ্গ নিঃসৃত হলে তাদের সুসঙ্গত উৎস বলে। দুটি সুসঙ্গত উৎস থেকে নিঃসৃত দু’টি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো তলে আলোক তীব্রতার পর্যায়ক্রমিক বৃদ্ধি ও হ্রাস ঘটে তথা ব্যতিচারের সৃষ্টি হয়। উৎস দু’টি সুসঙ্গত না হলে ঐ তলে কোনো বিন্দু একটি মুহূর্তে উজ্জ্বল বিন্দুতে পরমুহূর্তে অন্ধকার বিন্দুতে পরিণত হয়। ঐ পরিবর্তন এত দ্রুত ঘটে যে বাস্তবে কোনো ব্যতিচার ঝালর পাওয়া যায় না, সব বিন্দু সমান উজ্জ্বল লাগে। এজন্যে আলোর ব্যতিচারে সুসঙ্গত আলোক উৎস ব্যবহার করা হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি