ইয়ং এর দ্বি-চিড় পরীক্ষায় ব্যবহৃত দুটি চিড়ের একটি বন্ধ করে দিলে যদি চিড়ের প্রস্থ বা বেধ আলোর তরঙ্গদৈর্ঘ্যের সমান বা কাছাকাছি হয়, তখন আলোর অপবর্তন ঘটবে। তখন পর্দায় অপবর্তন ঝালরের উৎপত্তি হবে। উক্ত অপবর্তন ঝালর এবং ইয়ং এর দ্বি-চিড় পরীক্ষায় দরুণ সৃষ্ট ব্যতিচার ঝালরের পার্থক্য নিম্নরূপ-
| ব্যতিচার | অপবর্তন |
|---|---|
| ১. ব্যতিচারে সৃষ্ট ডোরাগুলোর প্রস্থ সমান হতেও পারে নাও পারে। | ১. অপবর্তনে সৃষ্ট ডোরাগুলোর প্রস্থ সমান হয় না। |
| ২. ব্যতিচার সৃষ্ট অন্ধকার ডোরাগুলোতে কোনো আলো থাকে না। | ২. অপবর্তনে সৃষ্ট অন্ধকার ডোরাগুলো কখনো সম্পূর্ণ অন্ধকার হয় না। এতে সবসময় কিছু আলো থাকে। |
| ৩. ব্যতিচারের সৃষ্ট সকল উজ্জ্বল ডোরার তীব্রতা তথা উজ্জ্বলতা সমান হয়। | ৩. অপবর্তনে সৃষ্ট সকল উজ্জ্বল ডোরায় তীব্রতা সমান হয় না। |
তবে চিড়ের প্রস্থ আলোর তরঙ্গদৈর্ঘ্যের সমান বা কাছাকাছি না হলে আলোর ডোরাই সৃষ্টি হবে না। অপবর্তন বা ব্যতিচার কোনো কিছুই ঘটবে না। ফলে পর্দায় কোনো ধরনের ডোরা দেখা যাবে না।
পরীক্ষা ও প্র্যাকটিস
লিখিত ও সমাধান
শেখা ও রেফারেন্স
প্রিমিয়াম
এরপর কী করবে?
পরের প্রশ্নপড়ো১০টা MCQ দিয়ে নিজেকে যাচাই করোভৌত আলোকবিজ্ঞান · মোট ৩৯৬টি MCQ · ফ্রি অ্যাকাউন্টেMCQ দাওএই অধ্যায়ে আরও আছে
ভৌত আলোকবিজ্ঞান · ২য় পত্র