সকল তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের একটি ঊর্ধ্বসীমা থাকে। ঐ ঊর্ধ্বসীমার চেয়ে বেশি তড়িৎ প্রবাহ যন্ত্রের ভেতর দিয়ে প্রবাহিত হলে সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে। ল্যাবরেটরীতে আমরা এমন কিছু বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমনঃ গ্যালভানোমিটার, অ্যামিটার ইত্যাদি ব্যবহার করে থাকি যা অত্যন্ত সুবেদী এবং যার মধ্য দিয়ে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে তা সাথে সাথে নষ্ট হয়ে যায়। এজন্যই উচ্চ প্রবাহযুক্ত কোনো তড়িৎ বর্তনীতে যখন এসব যন্ত্র যুক্ত করা হয়, তখন যন্ত্রটির সাথে সমান্তরালে স্বল্প মানের একটি রোধ অর্থাৎ শান্ট যুক্ত করা হয়। ফলে মূল প্রবাহের বেশির ভাগ অংশ শান্টের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং যন্ত্রের মধ্য দিয়ে নিরাপদ পরিমাণ প্রবাহ যায়। এ কারণেই সার্কিটে শান্ট ব্যবহার করা হয়।
পরীক্ষা ও প্র্যাকটিস
লিখিত ও সমাধান
শেখা ও রেফারেন্স
প্রিমিয়াম
এরপর কী করবে?
পরের প্রশ্নপড়ো১০টা MCQ দিয়ে নিজেকে যাচাই করোচল তড়িৎ · মোট ৩৬৫টি MCQ · ফ্রি অ্যাকাউন্টেMCQ দাওএই অধ্যায়ে আরও আছে
চল তড়িৎ · ২য় পত্র