চল তড়িৎ অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৩য় অধ্যায় রোধের ওপর তাপমাত্রার প্রভাব

তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহীর প্রবাহমাত্রা কমে যায় কেন? ব্যাখ্যা কর।

উত্তর

তাপমাত্রা বাড়লে পরিবাহকের রোধ বাড়ে। পরিবাহকের মধ্যে মুক্ত ইলেকট্রনের প্রবাহের ফলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। মুক্ত ইলেকট্রন প্রবাহের সময় পরিবাহকের অণু-পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। যার কারণে পরিবাহকে রোধের উদ্ভব হয়। তাপমাত্রা বাড়লে অতিরিক্ত শক্তির ফলে পরিবাহকের অণু পরমাণুগুলোর কম্পন বেড়ে যায়। ফলে মুক্ত ইলেকট্রনগুলোর সাথে এদের সংঘর্ষ বৃদ্ধি পায় এবং প্রবাহ চলার পথে বেশি বাধার সৃষ্টি হয়। এ কারণে তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহকের রোধ বৃদ্ধি পায়।

আমরা জানি, R=VI

অর্থাৎ, রোধ ও প্রবাহমাত্রা পরস্পরের ব্যস্তানুপাতিক। ফলে তাপমাত্রা বৃদ্ধির সাথে রোধ বাড়ে এবং প্রবাহমাত্রা কমে যায়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি