চল তড়িৎ অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৩য় অধ্যায় রোধের ওপর তাপমাত্রার প্রভাব

ম্যাঙ্গানিনের রোধের উষ্ণতা সহগ 3×10−5K−1 বলতে কী বোঝায়?

উত্তর

প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য একক রোধ সম্পন্ন কোনো পরিবাহীর রোধের যে পরিবর্তন হয়, তাকেই ঐ রোধের তাপমাত্রা গুণাঙ্ক বা উষ্ণতা সহগ বলে। এর একক ∘C−1 বা K−1। ম্যাঙ্গানিনের রোধের সহগ 3×10−5K−1 বলতে বোঝায় যে, একক রোধবিশিষ্ট কোনো ম্যাঙ্গানিন পরিবাহীর তাপমাত্রা 1∘C অথবা 1K বৃদ্ধি পেলে এর রোধ 3×10−5Ω বৃদ্ধি পাবে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি