চল তড়িৎ অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৩য় অধ্যায় ওহমের সূত্র, কার্শফের সূত্র ও তুল্যরোধ সংক্রান্ত

একই মানের কোষের সমান্তরাল সমবায়ে সর্বোচ্চ পরিমাণ তড়িৎপ্রবাহ পাওয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ কীরূপ হওয়া প্রয়োজন? ব্যাখ্যা কর।

উত্তর

E তড়িচ্চালক বল, R বহিঃস্থ রোধ, r অভ্যন্তরীণ রোধ এবং n সংখ্যক কোষ সমান্তরাল সমবায়ে থাকলে প্রবাহ,

I=ER+rn

এখন, r≫R হলে, Imax=Ern [R উপেক্ষা করে]

সুতরাং, একই মানের কোষের সমান্তরাল সমবায়ে সর্বোচ্চ পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য অভ্যন্তরীণ রোধের মান বহিঃস্থ রোধের মানের চেয়ে অনেক বেশি হতে হবে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি