চল তড়িৎ অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৩য় অধ্যায় জুলের তাপীয় ক্রিয়া

তড়িৎ প্রবাহের ফলে বর্তনীতে তাপ উৎপন্ন হয় কেন? [ব.বো.২৪ । সি.বো-১৫] [ঢা.বো'২১ । সি.বো, ২১ । ব.বো ১৯]

ঢা.বো.১৫

উত্তর

তড়িৎ পরিবাহীতে বেশ কিছুসংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে। পরিবাহীর দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হলে মুক্ত ইলেকট্রনগুলো আন্তঃআণবিক স্থানের মধ্য দিয়ে পরিবাহীর নিম্ন-বিভব বিশিষ্ট বিন্দু থেকে উচ্চ-বিভব বিশিষ্ট বিন্দুর দিকে চলতে থাকে, ফলে তড়িৎপ্রবাহের সৃষ্টি হয়। এ ইলেকট্রনগুলো চলার সময় পরিবাহীর পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং ইলেকট্রনের গতিশক্তি পরমাণুতে সঞ্চালিত হয় এবং পরমাণুর গতিশক্তি আরো বৃদ্ধি পায়। এ বর্ধিত গতিশক্তি তাপে রূপান্তরিত হয় এবং পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি পায়। এজন্য তড়িৎ প্রবাহের ফলে বর্তনীতে তাপের উদ্ভব হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি