চল তড়িৎ অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৩য় অধ্যায় ওহমের সূত্র, কার্শফের সূত্র ও তুল্যরোধ সংক্রান্ত

খোলা বর্তনীতে কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য এর তড়িচ্চালক শক্তির সমান-ব্যাখ্যা কর।

উত্তর

আমরা জানি, E তড়িচ্চালক বল ও r অভ্যন্তরীণ রোধ হলে,

কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য, V=E−Ir

খোলা বর্তনীতে তড়িৎ প্রবাহ, I=0

∴ V=E−(0×r)

⇒ V=E

তাই খোলা বর্তনীতে কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য এর তড়িচ্চালক শক্তির সমান।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি