চল তড়িৎ অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৩য় অধ্যায় হুইটস্টোন ব্রিজ নীতি ও যন্ত্রপাতি সংক্রান্ত

শান্টের রোধ শূন্য বা অসীম কোনটিও নয়- ব্যাখ্যা কর।

চ.বো.২৩

উত্তর

গ্যালভানোমিটার ও সুবেদী বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে যাতে উচ্চমাত্রার বিদ্যুৎ প্রবাহিত না হতে পারে তার জন্য যন্ত্রের সাথে সমান্তরালে স্বল্প মানের যে রোধ যুক্ত করা হয়, তাকে শান্ট বলে।

এখন, শান্টের রোধ শূন্য হলে সম্পূর্ণ বিদ্যুৎ শান্টের মধ্য দিয়ে প্রবাহিত হবে। আবার, শান্টের রোধ অসীম হলে সম্পূর্ণ বিদ্যুৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে। সাধারণত শান্টের রোধ এমন হয় যেন গ্যালভানোমিটারে বিদ্যুৎ প্রবাহ সর্বোচ্চ সীমা অতিক্রম না করে। তাই, শান্টের রোধ শূন্য বা অসীম না হয়ে স্বল্প মানের রোধ হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি