বুয়েট — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান

বুয়েট ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ৭৩টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।

৭৩ প্রশ্ন পাতা ৪/৪
সাল ধরে দেখো
২০২৩ ১৩টি২০২২ ১১টি২০২১ ১১টি২০১৭ ৫টি২০১৫ ২টি২০১৪ ৩টি২০১৩ ৯টি২০১২ ২টি২০১১ ৬টি২০১০ ৪টি২০০৯ ৩টি২০০৮ ২টি২০০৭ ২টি
  1. ৬১
    চল তড়িৎ তপন স্যার · বুয়েট ২০১৭

    নিচের বর্তনীতে সংযুক্ত অ্যামিটার ও ভোল্টমিটারের পাঠ হবে—
    চিত্র

    • ক 1 amp and 220 V
    • খ 1 amp and 0 V
    • গ 0 amp and 0 V
    • ঘ 0 amp and 220 V
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 1 amp and 220 V

    আদর্শ অ্যামিটার (রোধ শূন্য) ও আদর্শ ভোল্টমিটার (রোধ অসীম) ধরে: I=V/R=220/220=1A (অ্যামিটার), এবং ভোল্টমিটার পূর্ণ 220V পাঠ দেবে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ৬২
    তরঙ্গ তপন স্যার · বুয়েট ২০১৪

    একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম হতে অন্য মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশ করলে পরিবর্তিত হয় —

    • ক কম্পাঙ্ক ও বেগ
    • খ কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্য
    • গ তরঙ্গদৈর্ঘ্য ও বেগ
    • ঘ কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য ও বেগ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) তরঙ্গদৈর্ঘ্য ও বেগ

    মাধ্যম পরিবর্তনে উৎসের কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে; কেবল তরঙ্গবেগ ও (v = fλ অনুযায়ী) তরঙ্গদৈর্ঘ্য বদলায়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ৬৩
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · বুয়েট ২০০৯ · বুয়েট ২০১২

    কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়?

    • ক সান্দ্রতা
    • খ স্থিতিস্থাপকতা
    • গ পৃষ্ঠটান
    • ঘ কৈশিকতা
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) পৃষ্ঠটান

    পৃষ্ঠটান পৃষ্ঠক্ষেত্রফল সর্বনিম্ন করতে চায়; নির্দিষ্ট আয়তনে গোলকের ক্ষেত্রফল সবচেয়ে কম, তাই ফোঁটা গোলাকার হয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ৬৪
    পর্যাবৃত্ত গতি তপন স্যার · বুয়েট ২০১১ · মেডিকেল ভর্তি ২০১৭

    মহাকাশে (ওজনহীনতায় g = 0) একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক (f) কত হবে?

    • ক 0 Hz
    • খ 1 Hz
    • গ 2 Hz
    • ঘ অসীম (∞)
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 0 Hz

    মহাকাশে g = 0, ফলে দোলনকাল T = ∞ (অসীম)। কম্পাঙ্ক f = 1 / T = 1 / ∞ = 0 Hz।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ৬৫
    তাপগতিবিদ্যা তপন স্যার · বুয়েট ২০২২ · দিনাজপুর বোর্ড ২০১৬

    সমোষ্ণ প্রক্রিয়ায় যে ভৌত রাশিটি স্থির থাকে তাকে কী বলে?

    • ক তাপ
    • খ তাপমাত্রা
    • গ চাপ
    • ঘ আয়তন
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) তাপমাত্রা

    সমোষ্ণ (isothermal) প্রক্রিয়ায় সংজ্ঞানুসারে তাপমাত্রা স্থির থাকে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ৬৬
    গতিবিদ্যা তপন স্যার · বুয়েট ২০০৯ · বুটেক্স (BUTEX) ২০১৩

    100m দীর্ঘ একটি ট্রেন 45kmh-1 বেগে চলে 1km দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করে। ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

    • ক 10s
    • খ 20s
    • গ 40s
    • ঘ 88s
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 88s

    ব্রিজ পার হতে ট্রেনকে যেতে হবে (1000+100)=1100 m। বেগ = 45 kmh-1 = 12.5 ms-1। t=110012.5=88 s।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ৬৭
    গতিবিদ্যা তপন স্যার · বুয়েট ২০১৩

    একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক কম্পাঙ্ক হবে

    • ক 1.0 rev/s
    • খ 0.5 rev/s
    • গ 0.017 rev/s
    • ঘ 60 rev/s
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 0.017 rev/s

    কৌণিক কম্পাঙ্ক = 160 ≈ 0.017 rev/s।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ৬৮
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · বুয়েট ২০২২ · দিনাজপুর বোর্ড ২০১৫

    যেসব তরল পদার্থ কাচ ভেজায় না তাদের ক্ষেত্রে স্পর্শকোণ

    • ক প্রায় 90°
    • খ প্রায় 0°
    • গ 90° - চেয়ে বড়ো
    • ঘ 90°-এর চেয়ে ছোটো
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 90° - চেয়ে বড়ো

    না-ভেজানো তরলে সংসক্তি বল বেশি, তাই স্পর্শকোণ স্থূলকোণ — 90°-এর চেয়ে বড়ো (যেমন কাচ-পারদ ≈139°)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ৬৯
    পর্যাবৃত্ত গতি তপন স্যার · বুয়েট ২০১০

    L দৈর্ঘ্য ও K স্প্রিং ধ্রুবকের স্প্রিংকে কেটে সমান ৪ টুকরা করা হলে প্রতিটি টুকরার স্প্রিং ধ্রুবক (K′) কত?

    • ক K / 4
    • খ 2K
    • গ 4K
    • ঘ K
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 4K

    স্প্রিং ধ্রুবক দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক (K ∝ 1/L)। দৈর্ঘ্য ৪ ভাগের ১ ভাগ (L/4) হলে স্প্রিং ধ্রুবক ৪ গুণ (4K) হবে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ৭০
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · বুয়েট ২০২৩ · কুমিল্লা বোর্ড ২০১৭

    মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা

    • ক M2L2T-2
    • খ ML3T-2
    • গ M-1L3T-2
    • ঘ M-1L2T-2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) M-1L3T-2

    G=Fr2m1m2 ⇒ মাত্রা = MLT-2·L2M2 = M-1L3T-2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

বুয়েট ধাঁচে পরীক্ষা দাও

এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

← পুরো প্রশ্নব্যাংক

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি