বুয়েট — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান

বুয়েট ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ৭৩টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।

৭৩ প্রশ্ন পাতা ২/৪
সাল ধরে দেখো
২০২৩ ১৩টি২০২২ ১১টি২০২১ ১১টি২০১৭ ৫টি২০১৫ ২টি২০১৪ ৩টি২০১৩ ৯টি২০১২ ২টি২০১১ ৬টি২০১০ ৪টি২০০৯ ৩টি২০০৮ ২টি২০০৭ ২টি
  1. ২১
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · বুয়েট ২০২৩

    পৃথিবীর ভর 5.98×1024 kg ও ব্যাসার্ধ 6380 km হলে, গড় ঘনত্ব কত?

    • ক 5464.15kg m-3
    • খ 5497.31kg m-3
    • গ 5.5×103kg m-3
    • ঘ 5.436×103 kg m-3
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 5497.31kg m-3

    ρ=M43πR3=5.98×10241.0876×1021≈5497 kg m-3।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ২২
    মহাকর্ষ ও অভিকর্ষ তপন স্যার · বুয়েট ২০২৩

    সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্বr, পৃথিবীর পর্যায়কাল T' হলে, সূর্যের ভর কত?

    • ক 4π2r23GT2
    • খ 4π2r2GT2
    • গ 4πr23GT2
    • ঘ 3r24πGT
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 4π2r2GT2

    কক্ষপথে GMmr2=mrω2=mr(2πT)2 ⇒ M=4π2r3GT2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ২৩
    মহাকর্ষ ও অভিকর্ষ ইসহাক স্যার · তপন স্যার · বুয়েট ২০২২

    স্যাটেলাইটের গতিশক্তি সমীকরণ কোনটি?

    • ক EK = GMmR+h
    • খ EK = GMm2(R+h)
    • গ EK = -GMm(R+h)
    • ঘ EK = -GMm2(R+h)
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) EK = GMm2(R+h)

    v2=GMR+h ⇒ EK=12mv2=GMm2(R+h)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ২৪
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · বুয়েট ২০২২

    কোনো দণ্ডের উপাদানের ইয়ং-এর গুণাঙ্ক 800 GPa। দণ্ডের দৈর্ঘ্য 20% বৃদ্ধিতে প্রযুক্ত পীড়ন কত?

    • ক 1.6×1010 N m-2
    • খ 1.6×1011 N m-2
    • গ 1.6×1012 N m-2
    • ঘ 1.6×1013 N m-2
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 1.6×1011 N m-2

    পীড়ন = Y × বিকৃতি = 800×109×0.20 = 1.6×1011 N m-2।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ২৫
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · বুয়েট ২০১৪

    পয়সনের অনুপাতের মান নিচের কোনটির সমান হতে পারে না?

    • ক 0.01
    • খ 0.1
    • গ 0.4
    • ঘ 0.6
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 0.6

    σ-এর সর্বোচ্চ তত্ত্বীয় মান 0.5। তাই 0.6 কখনোই হতে পারে না।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ২৬
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · বুয়েট ২০১৩

    1m দীর্ঘ Imm ব্যাসের একটি তারের দৈর্ঘ্য 0.05 cm বৃদ্ধি করা হলে তারটির ব্যাস হ্রাস পাবে- (পয়সনের অনুপাত σ = 0.25 )

    • ক 1.25×10-7 m
    • খ 1.25×10-7 cm
    • গ 1.25×107 m
    • ঘ 1.25×10-7 mm
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 1.25×10-7 m

    Δd = σ·d·Δll = 0.25×10-3×0.05×10-21 = 1.25×10-7 m।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ২৭
    পদার্থের গাঠনিক ধর্ম ইসহাক স্যার · তপন স্যার · বুয়েট ২০১১

    সান্দ্রতা সহগের মাত্রা কোনটি?

    • ক ML T-1
    • খ ML-1 T
    • গ ML-1 T-1
    • ঘ M-1L T
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) ML-1 T-1

    F=ηAdvdy ⇒ η=F·yA·v ⇒ মাত্রা = MLT-2·LL2·LT-1 = ML-1T-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ২৮
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · বুয়েট ২০১৩

    50 km উঁচু থেকে পড়ন্ত দুটি শিলাপিণ্ডের ব্যাসার্ধের অনুপাত 1:2। শিলাপিও দুটির অন্তবেগের অনুপাত হবে

    • ক 1∶9
    • খ 9∶1
    • গ 4∶11
    • ঘ 1∶4
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 1∶4

    প্রান্তবেগ v ∝ r2। ব্যাসার্ধের অনুপাত 1∶2 হলে বেগের অনুপাত 12∶22 = 1∶4।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ২৯
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · বুয়েট ২০০৭

    কোনো সান্দ্র প্রবাহীতে M ভরের সীসার গোলকের অন্ত্যবেগ V। 64 M ভরের অন্য একটি সীসার গোলকের একই সান্দ্র প্রবাহীতে অন্ত্যবেগ কত হবে?

    • ক V
    • খ 4V
    • গ 8V
    • ঘ 16V
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 16V

    v ∝ r2 এবং M ∝ r3। M 64 গুণ ⇒ r 4 গুণ ⇒ v হবে 42=16 গুণ, অর্থাৎ 16V।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ৩০
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · বুয়েট ২০১১

    একই ধাতুর তৈরি দুটি গোলক যাদের একটির ব্যাসার্ধ অন্যটির দ্বিগুণ। গোলক দুটিকে তরল পদার্থে পূর্ণ একটি লম্বা জারের ভেতর দিয়ে পড়তে দেয়া হলে, ছোটোটির তুলনায় বড়োটির টার্মিনাল গতি

    • ক একই হবে
    • খ দ্বিগুণ হবে
    • গ চারগুণ হবে
    • ঘ অর্ধেক হবে
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) চারগুণ হবে

    v ∝ r2। ব্যাসার্ধ দ্বিগুণ হলে প্রান্তবেগ 4 গুণ হবে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ৩১
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · বুয়েট ২০০৭ · বুয়েট ২০১৭

    কাচ ও বিশুদ্ধ পারদের বেলায় স্পর্শকোণের মান

    • ক 0°
    • খ প্রায় 139°
    • গ 90°
    • ঘ 8°
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) প্রায় 139°

    কাচ ও বিশুদ্ধ পারদের স্পর্শকোণ প্রায় 139° — এ কারণেই পারদ কাচে অর্ধগোলাকার ফোঁটা হয়ে থাকে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ৩২
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · বুয়েট ২০১৩

    কাচ ও পারদের স্পর্শকোণ কত হবে?

    • ক 0 < θ < 90°
    • খ 90° < θ < 180°
    • গ θ = 90°
    • ঘ θ = 180°
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 90° < θ < 180°

    কাচ ও পারদের স্পর্শকোণ প্রায় 139°, অর্থাৎ 90° < θ < 180°।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. ৩৩
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · বুয়েট ২০১৩

    l দৈর্ঘ্যের একটি বর্গাকার কাঠামোকে সাবানের পানিতে ডুবানো হলো। যখন কাঠামোটিকে বাইরে আনা হলো তখন তার ওপর একটি সাবানের ফিল্ম পাওয়া যায়। সাবানের দ্রবণের পৃষ্ঠটান T' হলে কাঠামোটির ওপর বলের মান হবে

    • ক 8Tl
    • খ 4Tl
    • গ 10Tl
    • ঘ 12Tl
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 8Tl

    সাবানের ফিল্মের দুটি পৃষ্ঠ থাকে এবং বর্গাকার কাঠামোর পরিসীমা 4l। তাই বল = 2×T×4l = 8Tl।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. ৩৪
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · বুয়েট ২০০৮

    পানির উপরিতলে রাখা 0.05m দীর্ঘ একটি সূচকে টেনে তুললে সর্বাধিক যে বলের প্রয়োজন-
    (পানির পৃষ্ঠটান = 72×10-3 N m-1 )

    • ক 7.2×10-3 N
    • খ 3.6×10-3 N
    • গ 1.4×10-3 N
    • ঘ 7.2×10-4 N
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 7.2×10-3 N

    সূচের দুই পাশে পৃষ্ঠটান কাজ করে: F=2TL=2×72×10-3×0.05=7.2×10-3 N।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. ৩৫
    তরঙ্গ তপন স্যার · বুয়েট ২০২৩

    কোন তরঙ্গকে সমবর্তিত করা যায় না?

    • ক তাপ
    • খ আলোক তরঙ্গ
    • গ পানি তরঙ্গ
    • ঘ শব্দ তরঙ্গ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) শব্দ তরঙ্গ

    শব্দ তরঙ্গ লম্বিক তরঙ্গ বলে একে সমবর্তিত করা যায় না; তাপ, আলো ও পানি তরঙ্গ সবই আড় (তড়িৎচুম্বকীয়/পৃষ্ঠ) তরঙ্গ যা সমবর্তিত করা যায়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. ৩৬
    তরঙ্গ তপন স্যার · বুয়েট ২০২৩

    একটি সরল ছন্দিত গতিতে স্পন্দনরত কণার সরণের সমীকরণ, y = 10 sin (6π t +π12) কণাটির কম্পাঙ্ক কত?

    • ক 10 Hz
    • খ 6 Hz
    • গ 3 Hz
    • ঘ 12 Hz
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) 3 Hz

    y = 10 sin(6πt + π/12) থেকে ω = 6π rad/s। f = ω/2π = 6π/2π = 3 Hz।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. ৩৭
    তরঙ্গ তপন স্যার · বুয়েট ২০১৭

    কোনো শ্রেণীকক্ষের শব্দের তীব্রতা 10-7 Wm-2। শব্দের তীব্রতা দ্বিগুণ হলে নতুন তীব্রতা লেভেল কতটুকু বাড়বে? (প্রমাণ তীব্রতা = 10-12 Wm-2)।

    • ক 2.75 dB
    • খ 2.50 dB
    • গ 2.25 dB
    • ঘ 3.01 dB
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 3.01 dB

    তীব্রতা দ্বিগুণ হলে বৃদ্ধি = 10 log 2 = 10×0.30103 ≈ 3.01 dB।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. ৩৮
    তরঙ্গ তপন স্যার · বুয়েট ২০০৮ · বুয়েট ২০১১

    I ও 4 I তীব্রতাসম্পন্ন দুটি তরঙ্গের উপরিপাতন হলে, সর্বোচ্চ ও সর্বনিম্ন আলোক তীব্রতা হবে —

    • ক 5 I, 3 I
    • খ 9 I, I
    • গ 9 I, 3 I
    • ঘ 5 I, I
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 9 I, I

    a₁ ∝ √I, a₂ ∝ √(4I) = 2√I। সমদশায় (সর্বোচ্চ) মিলিত হলে বিস্তার (a₁+a₂) = 3√I ⇒ তীব্রতা (3√I)² = 9I। বিপরীত দশায় (সর্বনিম্ন) (a₂−a₁) = √I ⇒ তীব্রতা I।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. ৩৯
    তরঙ্গ তপন স্যার · বুয়েট ২০১৭

    একটি অডিও ক্যাসেট প্লেয়ার ও একটি টেলিভেশনের তীব্রতা লেভেল যথাক্রমে 93 dB এবং 85 dB। এদের সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল নির্ণয় করো।

    • ক 92.82 dB
    • খ 93 dB
    • গ 93.33 dB
    • ঘ 93.64 dB
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 93.64 dB

    I₁ = I₀×10⁹·³, I₂ = I₀×10⁸·⁵ (93 dB ও 85 dB থেকে)। যোগফল থেকে β = 10 log[(I₁+I₂)/I₀] ≈ 93.64 dB।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. ৪০
    তরঙ্গ তপন স্যার · বুয়েট ২০১০

    নির্দিষ্ট একটি টানা তার 1000 Hz কম্পাঙ্ক সৃষ্টি করে। যদি একই তার উপরিউক্ত কম্পাঙ্কের দ্বিগুণ কম্পাঙ্ক সৃষ্টি করে, তাহলে তারের টান হবে —

    • ক দ্বিগুণ
    • খ চারগুণ
    • গ অর্ধেক
    • ঘ এক-চতুর্থাংশ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) চারগুণ

    f ∝ √T হওয়ায় কম্পাঙ্ক দ্বিগুণ করতে টান 2² = চারগুণ করতে হবে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

বুয়েট ধাঁচে পরীক্ষা দাও

এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

← পুরো প্রশ্নব্যাংক

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি