বুয়েট ২০১৩ — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান
বুয়েট ২০১৩ ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ৯টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।
৯ প্রশ্ন
পাতা ১/১
সাল ধরে দেখো
২০২৩ ১৩টি২০২২ ১১টি২০২১ ১১টি২০১৭ ৫টি২০১৫ ২টি২০১৪ ৩টি২০১৩ ৯টি২০১২ ২টি২০১১ ৬টি২০১০ ৪টি২০০৯ ৩টি২০০৮ ২টি২০০৭ ২টি
-
১
একটি বস্তু 4 cm বিস্তারের (A = 4 cm) সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন করছে। সাম্যাবস্থা থেকে কত দূরত্বে বস্তুর গতিশক্তি ও স্থিতিশক্তি সমান হবে?
- ক 2√2 cm
- খ √2 cm
- গ 2 cm
- ঘ 1 cm
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 2√2 cm
Ek = Ep হওয়ার শর্ত x = ± A / √2। এখানে A = 4 cm হলে, x = 4 / √2 = 2√2 cm। -
২
নিম্নের বস্তুসমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি?
- ক ভর 3 M এবং বেগV
- খ ভর 3M এবং বেগ 2V
- গ ভর 2M এবং বেগ 3V
- ঘ ভর M এবং বেগ 4 V
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ভর 2M এবং বেগ 3V
K ∝ mv2: (ক) 3MV2; (খ) 3M(2V)2=12MV2; (গ) 2M(3V)2=18MV2; (ঘ) M(4V)2=16MV2। সর্বোচ্চ (গ)। -
৩
1m দীর্ঘ Imm ব্যাসের একটি তারের দৈর্ঘ্য 0.05 cm বৃদ্ধি করা হলে তারটির ব্যাস হ্রাস পাবে- (পয়সনের অনুপাত σ = 0.25 )
- ক 1.25×10-7 m
- খ 1.25×10-7 cm
- গ 1.25×107 m
- ঘ 1.25×10-7 mm
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 1.25×10-7 m
Δd = σ·d·Δll = 0.25×10-3×0.05×10-21 = 1.25×10-7 m। -
৪
50 km উঁচু থেকে পড়ন্ত দুটি শিলাপিণ্ডের ব্যাসার্ধের অনুপাত 1:2। শিলাপিও দুটির অন্তবেগের অনুপাত হবে
- ক 1∶9
- খ 9∶1
- গ 4∶11
- ঘ 1∶4
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 1∶4
প্রান্তবেগ v ∝ r2। ব্যাসার্ধের অনুপাত 1∶2 হলে বেগের অনুপাত 12∶22 = 1∶4। -
৫
কাচ ও পারদের স্পর্শকোণ কত হবে?
- ক 0 < θ < 90°
- খ 90° < θ < 180°
- গ θ = 90°
- ঘ θ = 180°
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 90° < θ < 180°
কাচ ও পারদের স্পর্শকোণ প্রায় 139°, অর্থাৎ 90° < θ < 180°। -
৬
l দৈর্ঘ্যের একটি বর্গাকার কাঠামোকে সাবানের পানিতে ডুবানো হলো। যখন কাঠামোটিকে বাইরে আনা হলো তখন তার ওপর একটি সাবানের ফিল্ম পাওয়া যায়। সাবানের দ্রবণের পৃষ্ঠটান T' হলে কাঠামোটির ওপর বলের মান হবে
- ক 8Tl
- খ 4Tl
- গ 10Tl
- ঘ 12Tl
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 8Tl
সাবানের ফিল্মের দুটি পৃষ্ঠ থাকে এবং বর্গাকার কাঠামোর পরিসীমা 4l। তাই বল = 2×T×4l = 8Tl। -
৭
রুদ্ধতাপীয় পরিবর্তনে নিচের কোন সম্পর্কটি সত্য?
- ক TVγ = C
- খ Tγ-1 = C
- গ TVγ-1 = C
- ঘ TγV = C
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) TVγ-1 = C
রুদ্ধতাপীয় পরিবর্তনের সঠিক সম্পর্ক: TV^(γ-1) = ধ্রুবক (pVγ=ধ্রুবক এবং pV=nRT থেকে সরাসরি প্রতিপাদিত)। -
৮
সমান্তরাল পাত ধারকের দুই পাতের মধ্যে ডাইইলেকট্রিক দ্বারা পূর্ণ করায় ধারকত্ব 5 μF থেকে বেড়ে 60 μF হয়। ডাইইলেকট্রিকের ডাইইলেকট্রিক ধ্রুবকের মান হবে-
- ক 65
- খ 55
- গ 12
- ঘ 10
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 12
ডাইইলেকট্রিক ধ্রুবক K=C_with/C_without=60/5=12। -
৯
একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক কম্পাঙ্ক হবে
- ক 1.0 rev/s
- খ 0.5 rev/s
- গ 0.017 rev/s
- ঘ 60 rev/s
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 0.017 rev/s
কৌণিক কম্পাঙ্ক = 160 ≈ 0.017 rev/s।
বুয়েট ২০১৩ ধাঁচে পরীক্ষা দাও
এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।