বুয়েট ২০১৭ — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান
বুয়েট ২০১৭ ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ৫টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।
৫ প্রশ্ন
পাতা ১/১
সাল ধরে দেখো
২০২৩ ১৩টি২০২২ ১১টি২০২১ ১১টি২০১৭ ৫টি২০১৫ ২টি২০১৪ ৩টি২০১৩ ৯টি২০১২ ২টি২০১১ ৬টি২০১০ ৪টি২০০৯ ৩টি২০০৮ ২টি২০০৭ ২টি
-
১
সর্বোচ্চ বেগ vmax = 0.02 ms⁻¹ (2 cm s⁻¹) এবং বিস্তার A = 5 mm (0.5 cm) হলে পর্যায়কাল (T) কত?
- ক 0.755 s
- খ 0.653 s
- গ 6.52 s
- ঘ 1.57 s
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 1.57 s
vmax = ω A = (2π / T) A ⇒ T = (2π A) / vmax = (2 × 3.1416 × 0.005) / 0.02 = 0.031416 / 0.02 = 1.57 s। -
২
কাচ ও বিশুদ্ধ পারদের বেলায় স্পর্শকোণের মান
- ক 0°
- খ প্রায় 139°
- গ 90°
- ঘ 8°
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) প্রায় 139°
কাচ ও বিশুদ্ধ পারদের স্পর্শকোণ প্রায় 139° — এ কারণেই পারদ কাচে অর্ধগোলাকার ফোঁটা হয়ে থাকে। -
৩
কোনো শ্রেণীকক্ষের শব্দের তীব্রতা 10-7 Wm-2। শব্দের তীব্রতা দ্বিগুণ হলে নতুন তীব্রতা লেভেল কতটুকু বাড়বে? (প্রমাণ তীব্রতা = 10-12 Wm-2)।
- ক 2.75 dB
- খ 2.50 dB
- গ 2.25 dB
- ঘ 3.01 dB
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 3.01 dB
তীব্রতা দ্বিগুণ হলে বৃদ্ধি = 10 log 2 = 10×0.30103 ≈ 3.01 dB। -
৪
একটি অডিও ক্যাসেট প্লেয়ার ও একটি টেলিভেশনের তীব্রতা লেভেল যথাক্রমে 93 dB এবং 85 dB। এদের সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল নির্ণয় করো।
- ক 92.82 dB
- খ 93 dB
- গ 93.33 dB
- ঘ 93.64 dB
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 93.64 dB
I₁ = I₀×10⁹·³, I₂ = I₀×10⁸·⁵ (93 dB ও 85 dB থেকে)। যোগফল থেকে β = 10 log[(I₁+I₂)/I₀] ≈ 93.64 dB। -
৫
নিচের বর্তনীতে সংযুক্ত অ্যামিটার ও ভোল্টমিটারের পাঠ হবে—

- ক 1 amp and 220 V
- খ 1 amp and 0 V
- গ 0 amp and 0 V
- ঘ 0 amp and 220 V
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 1 amp and 220 V
আদর্শ অ্যামিটার (রোধ শূন্য) ও আদর্শ ভোল্টমিটার (রোধ অসীম) ধরে: I=V/R=220/220=1A (অ্যামিটার), এবং ভোল্টমিটার পূর্ণ 220V পাঠ দেবে।
বুয়েট ২০১৭ ধাঁচে পরীক্ষা দাও
এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।