কাজ, শক্তি ও ক্ষমতা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় সংরক্ষণশীল ও অসংরক্ষণশীল বল

স্প্রিং ধ্রুবক এর তাৎপর্য ব্যাখ্যা কর।

য.বো.১৯

উত্তর

কোনো স্প্রিং-এর মুক্ত প্রান্তের একক সরণের জন্য স্প্রিং-এ উদ্ভূত প্রত্যয়নী বলকেই উক্ত স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক বলে। স্প্রিং ধ্রুবক স্প্রিং-এর উপাদান ও গঠনের ওপর নির্ভর করে। নির্দিষ্ট স্প্রিং-এর জন্য স্প্রিং ধ্রুবক নির্দিষ্ট।

একটি স্প্রিংকে নির্দিষ্ট বল প্রয়োগে সংকুচিত বা প্রসারিত করতে চাইলে স্প্রিংটি কী পরিমাণ সংকুচিত বা প্রসারিত হবে তা স্প্রিং ধ্রুবক দ্বারা নির্ধারিত হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি