কাজ, শক্তি ও ক্ষমতা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় কাজ

বলের দ্বারা কাজ ব্যাখ্যা করো।

দি.বো.১৫

উত্তর

যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায় বা বলের দিকে সরণের উপাংশ থাকে, তাহলে সেই বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ বলে।

∴W=F→⋅S→=Fscosθ সেহেতু cosθ ধনাত্মক হলে W ধনাত্মক হয়। বল F→ এবং সরণ S→ এর অন্তর্ভুক্ত কোণ θ এর মান 90° এর কম বা 0° এর সমান/বেশি হলে cosθ ধনাত্মক হয়, তখন বলের দিকে সরণের উপাংশ থাকে। ফলে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি