কাজ, শক্তি ও ক্ষমতা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় কাজ

কাজ ও টর্ক এর একক অভিন্ন ব্যাখ্যা কর।

সি.বো: ২০

উত্তর

কাজ হচ্ছে কোনো বস্তুর ওপর বল প্রয়োগে বস্তুর সরণ ঘটলে প্রযুক্ত বল ও বলের অভিমুখে সরণের উপাংশের গুণফল। অর্থাৎ কাজ হলো বল ও সরণের ডট গুণফল। যেহেতু ডট গুণফল একটি স্কেলার রাশি সুতরাং কাজ একটি স্কেলার রাশি। অপরদিকে, টর্ক হচ্ছে কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর ওপর যে বিন্দুতে বল ক্রিয়াশীল ওই বিন্দুর অবস্থান ভেক্টর ও প্রযুক্ত বলের ক্রস গুণফল। অর্থাৎ টর্ক একটি ভেক্টর রাশি। কাজ ও টর্ক উভয়েরই একক Nm বা J।

সুতরাং, কাজ ও টর্কের মান এবং একক সমান হলেও এরা ভিন্ন রাশি।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি