কাজ, শক্তি ও ক্ষমতা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় কাজ

বল ও সরণ ভেক্টর রাশি হলেও কাজ স্কেলার রাশি কেন? ব্যাখ্যা কর।

ঢা., ব, সি., দি. (সম্মিলিত) বো ১৮

উত্তর

বল ও সরণ ভেক্টর রাশি হলেও কাজ একটি স্কেলার রাশি, কারণ সংজ্ঞানুসারে কাজ (W) হচ্ছে বল (F→) ও সরণের (S→) ডট গুণফল, অর্থাৎ-

W=F→⋅S→=Fscosθ

যেখানে, θ = বল ও সরণের মধ্যবর্তী কোণ।

আমরা জানি, দু'টি রাশি ডট গুণনের ফলাফল সর্বদা একটি স্কেলার রাশি। এজন্যে কাজের কোনো নির্দিষ্ট দিক নেই, কেবল মান রয়েছে। একই মানের বল ও সরণের মধ্যবর্তী কোণের ভিন্নতার জন্য কাজের মান ভিন্ন হয়ে থাকে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি