কাজ, শক্তি ও ক্ষমতা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় কাজ

স্প্রিং দ্বারা কৃতকাজ ঋণাত্মক হয় কেন?

ঢা.বো.২৪

উত্তর

আমরা জানি, স্প্রিং বল দ্বারা কৃতকাজ, Ws=12kxi2−12kxf2……………(i)

কণাটির আদি সরণের মান শেষ সরণের মানের চেয়ে ছোট হলে অর্থাৎ, xi2<xf2 বা, |xi| < |xf| হলে স্প্রিংটি কণাটির উপর ঋণাত্মক কাজ সম্পন্ন করে। যখন কণাটির আদি অবস্থান, x=0 থেকে সরণ x হয়, তখন কণাটির উপর স্প্রিং দ্বারা কৃত কাজে আমরা (i) নং সমীকরণে xi=0 এবং xf=x বসিয়ে পাই, Ws=−12kx2।

অর্থাৎ, স্প্রিংটি শিথিল অবস্থা থেকে প্রসারিত বা সংকুচিত করা হয় তখন স্প্রিং বল অর্থাৎ প্রত্যয়নী বল দ্বারা কৃতকাজ ঋণাত্মক হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি