কাজ, শক্তি ও ক্ষমতা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় কাজ

সমতলে হাঁটা অপেক্ষা সিঁড়ি দিয়ে হেঁটে উপরে উঠা কষ্টকর। ব্যাখ্যা কর।

ঢা বো. ২২: য.বো. ২২

উত্তর

আমরা সমতলে সাধারণত অনুভূমিক বরাবর হেঁটে থাকি। হাঁটার সময় অনুভূমিক বরাবর কোনো বাহ্যিক বল ক্রিয়াশীল থাকে না। কিন্তু সিঁড়ি দিয়ে হেঁটে উপরে উঠার সময় পৃথিবীর অভিকর্ষ বল আমাদের গতিপথের বিপরীত দিকে তথা নিচের দিকে ক্রিয়াশীল থাকে। উপরে উঠার জন্য আমাদেরকে এই অভিকর্ষের বিরুদ্ধে কাজ করতে হয়, যা সমতলে হাঁটার ক্ষেত্রে প্রয়োজন হয় না। তাই সমতলে হাঁটা অপেক্ষা সিঁড়ি দিয়ে হেঁটে উপরে উঠা কষ্টকর।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি