কাজ, শক্তি ও ক্ষমতা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় কাজ

'শূন্য কাজ' প্রযুক্ত বলের দিকের উপর নির্ভর করে ব্যাখ্যা করো।

উত্তর

বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দু স্থির থাকে বা বলের উলম্ব অভিমুখে সরে যায়, তাহলে বলের দ্বারা শূন্য কাজ হয়েছে বুঝায়।

বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুটির প্রতি মুহূর্তে বস্তুটির বেগ বা সরণ বস্তুর অবস্থান বিন্দু হতে বৃত্তের স্পর্শক বরাবর এবং বলের দিক কেন্দ্রমুখী। অর্থাৎ কেন্দ্রমুখী বল ও সরণের অন্তর্ভুক্ত কোণ 90°।

আমরা জানি কাজ, W=F→⋅S→=Fscos90∘=0

অর্থাৎ, শূন্য কাজ হবে কোণ 90° হয়। আবার বল প্রয়োগে সরণ না ঘটলে, অর্থাৎ, s=0 হলেও কাজ শূন্য হবে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি