পর্যাবৃত্ত গতি অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় সরল দোলক সম্পর্কিত

সরল দোলকের গতি সরল ছন্দিত গতি- ব্যাখ্যা কর।

উত্তর

সরল দোলন গতি: কোনো পর্যায় গতিসম্পন্ন বস্তুর উপর কার্যরত ত্বরণ যদি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে এমনভাবে ক্রিয়া করে যে, তার মান ঐ বিন্দু হতে বস্তুর সরণের মানের সমানুপাতিক হয়, তবে বস্তুর উক্ত গতিকে সরল দোলন গতি বলে।

সরল দোলন গতির নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে:

➡ ইহা একটি পর্যায়বৃত্ত গতি।

➡ একটি নির্দিষ্ট সময় পরপর এই গতি বিপরীতমুখী হয়।

➡ এর গতি একটি সরলরেখায় ঘটে।

➡ ত্বরণ সর্বদা সরণের সমানুপাতিক।

➡ ত্বরণ সরণের বিপরীতমুখী।

➡ ত্বরণ বস্তু কণাটির মধ্যে অবস্থান অভিমুখী।

একটি সরল দোলক অল্প বিস্তারে দুলতে থাকলে এটি সরল দোলনগতির বৈশিষ্ট্য মেনে চলে তাই সরল দোলকের গতি সরল ছন্দিত গতি।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি