পর্যাবৃত্ত গতি অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় বিভিন্ন প্রকার পর্যায়বৃত্ত গতি সম্পর্কিত

কক্ষপথে পৃথিবীর গতি সরলদোলন গতি-ব্যাখ্যা কর।

উত্তর

কেপলারের কক্ষপথের সূত্রানুসারে, ‘প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে।’ কেপলারের ক্ষেত্রফলের সূত্রানুসারে, ‘গ্রহ এবং সূর্যের সাথে সংযোগকারী ব্যাসার্ধ রেখা কক্ষপথের সমান সময়ে সমান ক্ষেত্রফল পরিভ্রমণ করে।’

আমরা জানি, পর্যায়গতি সম্পন্ন বস্তুর ওপর কার্যরত ত্বরণ যদি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে এমনভাবে ক্রিয়া করে যে, তার মান ঐ বিন্দু হতে বস্তুর সরণের মানের সমানুপাতিক হয়, তবে বস্তুর উক্ত গতিকে সরলদোলন গতি বলে। পৃথিবী নিজ অক্ষের চারদিকে ঘুরছে এবং কক্ষপথে পৃথিবীর গতি একটি পর্যায়বৃত্ত গতি যা সরল দোলন গতির সকল বৈশিষ্ট্যকে মেনে চলে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি