পর্যাবৃত্ত গতি অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় বিভিন্ন প্রকার পর্যায়বৃত্ত গতি সম্পর্কিত

সাম্যাবস্থান হতে সরণের পরিবর্তনে একটি বস্তুর বেগ কীভাবে পরিবর্তিত হয়? ব্যাখ্যা কর।

উত্তর

আমরা জানি, সরল দোলন গতি সম্পন্ন কণার সরণের সমীকরণ, x=Asinωt..........(i)

এখানে, A = বিস্তার, ω = কৌণিক বেগ, t = সময়

(i) নং সমীকরণকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করলে সরল দোলন গতি সম্পন্ন কণার বেগ পাওয়া যাবে।

∴ বেগ, v=dxdt=ddt(Asinωt)=ωAcosωt=ωA1−sin2ωt=ωA2−A2sin2ωt=ωA2−x2

উপরিউক্ত সমীকরণ থেকে দেখা যায়, x=0 অবস্থানে অর্থাৎ, সাম্যাবস্থানে বেগ সর্বোচ্চ হয়। আবার, x=A অবস্থানে বেগ সর্বনিম্ন অর্থাৎ শূন্য হয়। অর্থাৎ, সাম্যাবস্থান হতে সরণ বাড়লে বেগ কমে এবং সরণ কমলে বেগ বাড়ে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি