পর্যাবৃত্ত গতি অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় বিভিন্ন প্রকার পর্যায়বৃত্ত গতি সম্পর্কিত

সরল দোল গতির সর্বোচ্চ অবস্থানে ত্বরণ সর্বোচ্চ কি না? ব্যাখ্যা কর।

উত্তর

সরল দোলগতিসম্পন্ন কোনো কণা A বিস্তারের মধ্যে কম্পনশীল হলে কণাটির যেকোনো বিন্দুতে ত্বরণ a হলে, a=–ω2x; যখন x<A

এখন, গতির সর্বোচ্চ অবস্থানে x=A হয়। অর্থাৎ x এর মান সর্বোচ্চ হয়।

∴amax=–ω2A

সুতরাং, সরল দোলগতির সর্বোচ্চ অবস্থানে ত্বরণ সর্বোচ্চ হবে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি