পর্যাবৃত্ত গতি অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় বিভিন্ন প্রকার পর্যায়বৃত্ত গতি সম্পর্কিত

বৈদ্যুতিক পাখার গতি পর্যায়বৃত্ত গতি-ব্যাখ্যা কর।

উত্তর

কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। বৈদ্যুতিক পাখা এর ঘূর্ণন অক্ষকে কেন্দ্র করে একই দিকে ঘুরতে থাকে। অর্থাৎ পাখা এর পথের প্রতিটি বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে। তাই বলা যায় বৈদ্যুতিক পাখার গতি একটি পর্যায়বৃত্ত গতি।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি