পর্যাবৃত্ত গতি অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় বিভিন্ন প্রকার পর্যায়বৃত্ত গতি সম্পর্কিত

সুষম বৃত্তাকার গতি কি সরল ছন্দিত গতি- ব্যাখ্যা কর।

সি.বো.২১

উত্তর

সরল ছন্দিত গতি সুষম বৃত্তাকার গতির সাথে সম্পর্কিত। সুষম কৌণিক দ্রুতিতে গতিশীল কোনো কণার ক্ষেত্রে বৃত্তাকার পথের ব্যাসের ওপর কণাটির অভিক্ষেপ সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন হয়। সরল ছন্দিত স্পন্দনের কৌণিক কম্পাঙ্ক আর সুষম বৃত্তাকার গতির কৌণিক দ্রুতি একই হয়। এছাড়া স্পন্দন গতি ও সুষম বৃত্তাকার গতির পর্যায়কাল একই হয় এবং সরল ছন্দিত স্পন্দনের বিস্তার বৃত্তের ব্যাসার্ধের সমান হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি