পর্যাবৃত্ত গতি অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় স্প্রিং সম্পর্কিত

উল্লম্ব তলে কম্পিত কোনো স্প্রিংয়ের দোলনকাল পৃথিবী ও চাঁদের পৃষ্ঠে একই হবে কি? ব্যাখ্যা কর।

উত্তর

আমরা জানি, স্প্রিং এর দোলনকাল, T=2πmk

উপরোক্ত সমীকরণে বস্তুর ভর, m এবং স্প্রিং ধ্রুবক k কোনোটিই চাঁদ বা পৃথিবীর উপর তথা অবস্থানের উপর নির্ভরশীল নয়। যেহেতু চাঁদ ও পৃথিবীতে m ও k এর মান একই থাকবে, সেহেতু উভয় স্থানে T এর মানও একই থাকবে। তাই উল্লম্ব তলে কম্পিত কোনো স্প্রিং এর দোলনকাল পৃথিবী ও চাঁদের পৃষ্ঠে একই হবে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি