কাজ, শক্তি ও ক্ষমতা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় কাজ

সরণ বনাম গতিশক্তির লেখচিত্রের ঢালটি বল নির্দেশ করে ব্যাখ্যা কর।

উত্তর

ধরা যাক, একটি বস্তু u আদিবেগ নিয়ে চলছে। এর উপর F বল প্রয়োগ করা হলে s সরণ ঘটে এবং v শেষ বেগ প্রাপ্ত হয়। বস্তুর প্রাথমিক অবস্থার গতিশক্তি, Ek0 এবং বস্তুর চূড়ান্ত অবস্থার গতিশক্তি, Ek।

এখন, কৃতকাজ, W=Fs

কাজ শক্তি উপপাদ্য হতে আমরা জানি, কৃতকাজ গতিশক্তির পরিবর্তন

⇒W=Ek−Ek0

∴Ek=Ek0+W=Ek0+Fs

এখন, s=x, Ek=y, F=m এবং Ek0=C ধরলে আমরা পাই, y=mx+C যা হচ্ছে সরলরেখার সমীকরণ এবং যার লেখচিত্র পাশের চিত্রের ন্যায়-

লেখচিত্র অনুসারে সরলরেখাটির ঢাল, m বল (F)।

সুতরাং, সরণ বনাম গতিশক্তির লেখচিত্রের ঢালটি বল নির্দেশ করে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি