মহাকর্ষ ও অভিকর্ষ অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় অভিকর্ষজ ত্বরণ

মহাশূন্যচারীরা নিজেকে কেন ওজনহীন মনে করেন? ব্যাখ্যা করো।

উত্তর

কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বলই বস্তুর ওজন। এই আকর্ষণ বল নির্ভর করে অভিকর্ষজ ত্বরণ g-এর মানের ওপর। কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বল না থাকলে বস্তুটি ওজনহীন হবে। ভূকেন্দ্রে যেখানে g=0 কিংবা পৃথিবী এবং চাঁদ বা অন্য কোনো গ্রহের মাঝামাঝি স্থান যেখানে কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বল, চাঁদ বা অন্য গ্রহের আকর্ষণ বল দ্বারা নিষ্ক্রিয় হয়ে যায়, এরূপ স্থানে ওজনহীনতার ঘটনা ঘটতে পারে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি