মহাকর্ষ ও অভিকর্ষ অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় অভিকর্ষজ ত্বরণ

ভূ-পৃষ্ঠ থেকে যতই নিচে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান ততই কমতে থাকে ব্যাখ্যা কর।

উত্তর

ভূপৃষ্ঠ থেকে h গভীরতায় অভিকর্ষজ ত্বরণের সূত্রটি হলো-

g′=g(1−hR)

সূত্র হতে পাই যে, h বৃদ্ধি পেলে (1−hR) মান হ্রাস পায় অর্থাৎ g′ এর মানও হ্রাস পায়। আবার পৃথিবীর কেন্দ্রে h=R বলে g′ এর মান শূন্য হয়। তাই বলা যায় যে ভূপৃষ্ঠ থেকে যত নিচে যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে এবং কেন্দ্রে গেলে তা শূন্য হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি