মহাকর্ষ ও অভিকর্ষ অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় কেপলারের সূত্র

পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে সমদ্রুতিতে আবর্তনরত হলেও সূর্যের চারপাশে নয়- ব্যাখ্যা কর।

কু.বো:২২

উত্তর

পৃথিবী তার আকৃতির জন্য নিজ অক্ষের সাপেক্ষে সমদ্রুতিতে আবর্তনশীল। কিন্তু সূর্যের সাপেক্ষে তার আবর্তনের ক্ষেত্রে দ্রুতি সব সময় সমান থাকে না।

ধরি, সূর্যের ভর M, পৃথিবীর ভর m এবং এদের মধ্যবর্তী দূরত্ব r ।

পৃথিবী ও সূর্যের মধ্যকার মহাকর্ষ বল, FG=GMmr2 ।

আবার, সূর্যের চারদিকে ঘূর্ণনের জন্য পৃথিবীর দ্রুতি v হলে, পৃথিবীর ঘূর্ণনের জন্য কেন্দ্রমুখী বল, FC=mv2r ।

এখন, FG=FC

বা, GMmr2=mv2r

বা, v2=GMr

বা, v=GMr

∴v∝1r .............(1)

যেহেতু, পৃথিবী হতে সূর্যের দূরত্ব সুষম নয়, কারণ সূর্যকে ফোকাসে রেখে পৃথিবীসহ সৌরজগতের গ্রহগুলো উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করছে। তাই (1) নং সমীকরণ অনুসারে, সূর্যের চারদিকে পৃথিবী সমদ্রুতিতে আবর্তনরত নয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি