নিউটনীয় বলবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় টর্ক সম্পর্কিত

বল ও টর্ক এক নয় কেন? ব্যাখ্যা কর।

উত্তর

বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটায় বল। কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে ঐ বিন্দু বা অক্ষের সাপেক্ষে কণাটির উপর প্রযুক্ত টর্ক বলে। বল হচ্ছে ভর (স্কেলার রাশি) ও ত্বরণ (ভেক্টর রাশি) এর সাধারণ গুণফল। বল, F→=ma→ । টর্ক হলো ব্যাসার্ধ ভেক্টর (r) ও কণার উপর প্রযুক্ত বলের (F) ভেক্টর গুণফল। অর্থাৎ,

টর্ক, τ→=r→×F→

টর্কের মান, τ=rFsinθ

এছাড়াও, τ হলো জড়তার ভ্রামক এবং কৌণিক ত্বরণ (α) এর বীজগাণিতিক গুণফল। অর্থাৎ, τ=Iα । অতএব, বল ও টর্ক দুটি সম্পূর্ণ ভিন্নশ্রেণীয় রাশি।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি