নিউটনীয় বলবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় ক্রিয়া-প্রতিক্রিয়া বল সম্পর্কিত

একজন আরোহী লিফটে উপরে উঠার সময় নিজেকে ভারী মনে করে, ব্যাখ্যা কর।

কু.বো.২০

উত্তর

স্থির লিফটে দাঁড়ালে, আরোহী লিফটের মেঝের ওপর তার ওজনের সমান বল প্রয়োগ করে। লিফটও আরোহীর ওজনের সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। ফলে আরোহী নিজের ওজনের অস্তিত্ব টের পান। কিন্তু লিফটি যদি ওপরের দিকে উঠতে থাকে, তখন স্থির অবস্থান থেকে ওপরের দিকে ওঠায় লিফটের ওপরের দিকে ত্বরণ a সৃষ্টি হয়। ফলে লিফটের সাপেক্ষে আরোহীর ত্বরণ হয় (g+a)। এ অতিরিক্ত ত্বরণের জন্য আরোহী লিফটের ওপর নিজের ওজনের চেয়ে বেশি বল, R=m(g+a) প্রয়োগ করে; যেখানে m আরোহীর ভর। তখন লিফট আরোহীর ওপর বিপরীতমুখী যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, তা আরোহীর ওজন mg এর চেয়ে বেশি হয়। এ কারণে আরোহী নিজেকে ভারী অনুভব করে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি