নিউটনীয় বলবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় বলের ঘাত ও সংঘর্ষ সম্পর্কিত

'সমান ভরের দু'টি বস্তুর স্থিতিস্থাপক সংঘর্ষ হলে তারা বেগ বিনিময় করে'- ব্যাখ্যা কর।

সি.বো.১৭

উত্তর

দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে যদি মোট গতিশক্তি সংরক্ষিত থাকে অর্থাৎ যদি বস্তুগুলোর মোট গতিশক্তির পরিবর্তন না হয়, তাহলে তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে।

আমরা জানি, দুটি বস্তুর স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় বস্তুর শেষ বেগ যথাক্রমে,

V1f=m1−m2m1+m2V1i+2m2m1+m2V2i এবং V2f=2m1m1+m2V1i+m1−m2m1+m2V2i

বস্তুদ্বয়ের ভর সমান হলে, অর্থাৎ, m1=m2=m হলে,

V1f=0×V1i+2mm+mV2i এবং V2f=2mm+mV1i+0×V2i=V1i

অর্থাৎ, প্রথম বস্তুর শেষ বেগ আবার দ্বিতীয় বস্তুর আদি বেগ, এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ প্রথম বস্তুর আদি বেগ।

অতএব, সমান ভরের দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষের ফলে বেগ বিনিময় ঘটে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি