নিউটনীয় বলবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় বিভিন্ন প্রকার বল সম্পর্কিত

বল কিভাবে ক্রিয়াশীল থাকলে একটি বস্তু সমদ্রুতিতে গতিশীল থাকবে তা ব্যাখ্যা কর।

উত্তর

কোনো বস্তুতে একাধিক বলের লব্ধি যদি শূন্য হয় তাহলে বস্তুর বেগের মান বা দিকের কোনো পরিবর্তন হয় না। আমরা জানি, ΣF=ma। কিন্তু বলগুলোর লব্ধি শূন্য হলে, ma=0।

কিন্তু বস্তুর ভর, m≠0। কাজেই বস্তুর উপর কোনো লব্ধি ত্বরণ নেই।

অতএব, বস্তুটি তখন সমদ্রুতিতে গতিশীল থাকবে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি