নিউটনীয় বলবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় টর্ক সম্পর্কিত

টর্কের দিক কীভাবে নির্ণয় করবে?

উত্তর

ধরা যাক, কোনো বস্তুর অবস্থান ভেক্টর r→ এবং তার উপর ক্রিয়াশীল বল F→ । তাহলে সংজ্ঞানুসারে বস্তুটির উপর প্রযুক্ত টর্ক, τ→=r→×F→=rFsinθη̂

এখানে, θ = r→ এবং F→ এর মধ্যবর্তী কোণ; η̂ = r→ এবং F→ এর সমতলের লম্বদিকে একক ভেক্টর। τ→ এর দিক হয় r→ এবং F→ এর সমতলের লম্ব বরাবর যা ডানহাতি স্ক্রু নিয়মে নির্ণয় করতে হয়।

উদাহরণস্বরূপ, একটি বল্টুকে যখন রেঞ্চের সাহায্যে পেঁচানো হয় তখন একে চিত্রানুসারে F→ প্রয়োগ করা হয়। এক্ষেত্রে ব্যাসার্ধ ভেক্টর r→ বল্টু হতে রেঞ্চের দিকে ক্রিয়াশীল। ডানহাতি স্ক্রু নিয়মানুসারে r→ হতে F→ এর দিকে রেঞ্চটিকে ক্ষুদ্রতর θ কোণে ঘুরালে বল্টুটি যেদিকে গতিশীল হবে সেদিকেই টর্ক τ→ এর দিক।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি