কাজ, শক্তি ও ক্ষমতা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় কর্মদক্ষতা

প্রদত্ত শক্তি ও কার্যকর শক্তির ব্যবধান বেশি হলে যন্ত্রের দক্ষতা কম হবে- ব্যাখ্যা কর।

উত্তর

আমরা জানি,

কোনো যন্ত্রের কর্মদক্ষতা, η=EoEi; যেখানে Eo = মোট কার্যকর শক্তি এবং Ei = মোট প্রদত্ত শক্তি।

আমরা জানি, যেকোনো যন্ত্রের ক্ষেত্রে কোনো যন্ত্রের কর্মদক্ষতা নির্ণয়ে মোট কার্যকর শক্তি সর্বদা মোট প্রদত্ত শক্তি অপেক্ষা ক্ষুদ্রতর হয় এবং তাদের মধ্যকার ব্যবধান (বিয়োগফল) ক্ষয়প্রাপ্ত শক্তি হিসেবেই বিবেচিত হয়। যে যন্ত্রের ক্ষেত্রে এই ব্যবধান যত কম সেই যন্ত্র তত বেশি কার্যকর।

সুতরাং, মোট প্রদত্ত শক্তি ও মোট কার্যকর শক্তির ব্যবধান যত বেশি হবে, ততই যন্ত্রের কর্মদক্ষতা কম হবে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি