কোনো স্থায়ী নিউক্লিয়াসের ভর এর গঠনকারী উপাদানসমূহের মুক্তাবস্থায় ভরের যোগফলের চেয়ে কিছুটা কম হতে দেখা যায়। ভরের এই পার্থক্যকে ভর ত্রুটি বলে। একটি স্থায়ী নিউক্লিয়াস সৃষ্টির পূর্বে প্রোটন ও নিউট্রনসমূহের মুক্ত অবস্থায় মোট ভর এবং প্রোটন ও নিউট্রনগুলো একত্রে স্থায়ী নিউক্লিয়াস হওয়ার পরবর্তী মোট ভর এর পার্থক্য দেখা যায়। কারণ কোনো স্থায়ী অবস্থায় সিস্টেমের মোট শক্তি সর্বনিম্ন থাকে। তাই অস্থায়ী অবস্থায় শক্তির তুলনায় স্থায়ী অবস্থায় শক্তি কম থাকে। অর্থাৎ, শক্তি হ্রাস পায় (বন্ধন শক্তি হিসেবে)। এই হ্রাসকৃত শক্তির সমতুল্য ভরই এক্ষেত্রে হ্রাস পায়, যা ভরত্রুটি হিসেবে পরিচিত।
পরীক্ষা ও প্র্যাকটিস
লিখিত ও সমাধান
শেখা ও রেফারেন্স
প্রিমিয়াম
এরপর কী করবে?
পরের প্রশ্নপড়ো১০টা MCQ দিয়ে নিজেকে যাচাই করোপরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান · মোট ২৯৪টি MCQ · ফ্রি অ্যাকাউন্টেMCQ দাওএই অধ্যায়ে আরও আছে
পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান · ২য় পত্র