পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৯ম অধ্যায় নিউক্লিয়াসের গঠন

প্রোটনসমূহ ধনাত্মক আধানবিশিষ্ট হওয়া সত্ত্বেও নিউক্লিয়াস গঠিত হয় কেন?

উত্তর

প্রোটনসমূহ ধনাত্মক আধানবিশিষ্ট হওয়া সত্ত্বেও নিউক্লিয়াস গঠিত হয়। আমরা জানি, সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে ফলে প্রোটন-প্রোটনকে বিকর্ষণ করে। কিন্তু নিউক্লিয়াসের মধ্যে তড়িৎ চৌম্বক বল (প্রোটন-প্রোটন) ছাড়াও প্রোটন ও নিউট্রনের মধ্যে আকর্ষণধর্মী সবল নিউক্লিয়ার বল কাজ করে, যা প্রোটনের মধ্যকার তড়িৎচৌম্বক বল অপেক্ষা অনেক বেশি। পরমাণুর নিউক্লিয়াসে সবল নিউক্লিয় বল তড়িৎ চৌম্বক বল অপেক্ষা শক্তিশালী হওয়ায় প্রোটনসমূহ ধনাত্মক আধানবিশিষ্ট হওয়া সত্ত্বেও প্রোটন-নিউট্রন একত্রে নিউক্লিয়াস গঠন করে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি