পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৯ম অধ্যায় পরমাণুর বিভিন্ন মডেল সম্পর্কিত

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মূল পার্থক্য কী?

ব.বো.১৬

উত্তর

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মূল পার্থক্য নিম্নরূপ-

পরমাণুর স্থায়িত্ব এক অতি গুরুত্বপূর্ণ ঘটনা। রাদারফোর্ড মডেল পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে ব্যর্থ হয়, কিন্তু বোর পরমাণু মডেল পরমাণুর স্থায়িত্বের অধিকতর সঠিক ব্যাখ্যা প্রদান করতে সক্ষম হয়।

বোর পরমাণু মডেলের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালি রেখার উৎপত্তির ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় এবং কক্ষপথের ব্যাসার্ধ ও কক্ষপথে ইলেকট্রনের শক্তি পরিমাপ করাও সম্ভব হয়, যা রাদারফোর্ড পরমাণু মডেলের সাহায্যে অসম্ভব।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি