পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৯ম অধ্যায় নিউক্লিয়াসের গঠন

আলফা রশ্মি তড়িৎক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় কিন্তু গামা রশ্মি হয়না-ব্যাখ্যা কর।

ব.বো ২২

উত্তর

যেকোনো তড়িৎক্ষেত্র কোনো না কোনো আধানের উপস্থিতির ফলে তৈরি হয়। তেজস্ক্রিয় রশ্মিগুলোর ধর্ম হতে আমরা জানি আলফা কণা ধনাত্মক আধানযুক্ত একটি কণা অপরপক্ষে গামা রশ্মি আধান নিরপেক্ষ। তড়িৎক্ষেত্র শুধুমাত্র সেই রশ্মির উপর প্রভাব বিস্তার করে যে রশ্মির আধান থাকে। এ কারণেই আলফা রশ্মি তড়িৎক্ষেত্র দ্বারা বিচ্যুত হলেও গামা রশ্মি বিচ্যুত হয় না।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি