পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৯ম অধ্যায় নিউক্লীয় বল, ভরত্রুটি ও বন্ধন শক্তি

সবল নিউক্লীয় বল ও দুর্বল নিউক্লীয় বলের মধ্যে পার্থক্য লেখ।

ব.বো.২৫

উত্তর

সবল নিউক্লিয় বল ও দুর্বল নিউক্লিয় বলের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

পার্থক্য এর ধরনসবল নিউক্লিয় বলদুর্বল নিউক্লিয় বল
১. প্রকৃতিএটি প্রোটন ও নিউট্রনের মধ্যে আকর্ষণধর্মী বল যা, নিউক্লিয়াসকে একত্রে ধরে রাখে।এটি বিটা ক্ষয় (β−-decay) এর মতো পারমাণবিক বা নিউক্লিয় অস্থিতিশীলতার জন্য দায়ী।
২. শক্তিপ্রকৃতির সবচেয়ে শক্তিশালী মৌলিক বল।সবল নিউক্লিয় বলের তুলনায় অনেক দুর্বল।
৩. পরিসর (Range)খুবই ক্ষুদ্র পরিসরে কাজ করে (10−15m)।পরিসর সবল নিউক্লিয় বলের চেয়ে কম (10−18m থেকে 10−17m)।
৪. বিনিময়কারী কণামেসন কণার বিনিময়ে উদ্ভব হয়।W এবং Z বোসন কণা।
স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি