পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৯ম অধ্যায় নিউক্লীয় বল, ভরত্রুটি ও বন্ধন শক্তি

বন্ধনশক্তির উপর পরমাণুর স্থায়িত্ব নির্ভর করে ব্যাখ্যা কর।

উত্তর

পরমাণুর প্রোটন এবং নিউট্রনগুলোকে একত্রে নিউক্লিয়ন বলে। নিউক্লিয়নগুলোকে একত্রিত করে একটি স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে কিছু পরিমাণ শক্তি নির্গত হয়। এ শক্তি ভর ত্রুটির সমতুল্য শক্তির সমান। আবার, কোনো নিউক্লিয়াসকে ভেঙে এর নিউক্লিয়নগুলোকে পরস্পরের প্রভাব হতে মুক্ত করতে সমপরিমাণ শক্তি সরবরাহ করতে হয়। এ শক্তিকে বন্ধন শক্তি বলে। নিউক্লিয়নগুলোকে একত্রকারী নিউক্লিয়ার বলের ক্রিয়া থেকে নিউক্লিয়ার বন্ধন শক্তির উদ্ভব হয় এবং এ বন্ধন শক্তির কারণেই নিউক্লিয়াসসমূহ স্থায়ী হয়। সুতরাং, বলা যায় বন্ধন শক্তি হলো পরমাণুর স্থায়িত্বের পরিমাণ। বন্ধন শক্তি যত বেশি হবে নিউক্লিয়াসের স্থায়িত্বও তত বেশি হবে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি