নিউটনীয় বলবিদ্যা অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় টর্ক সম্পর্কিত

দরজার হাতল মাঝে না রেখে প্রান্তে রাখা হয় কেন?

রা.বো. ২২

উত্তর

দরজার পাল্লা কজার সাহায্যে ফ্রেমের সঙ্গে আটকানো থাকে। কজা থেকে কিছু দূরে পাল্লায় বল প্রয়োগ করলে পাল্লা কজাকে অক্ষ করে ঘুরতে শুরু করে। পাল্লার এ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় টর্ক দুটি রাশির ওপর নির্ভর করে-

(i) প্রযুক্ত বলের ওপর,

(ii) অক্ষ থেকে ঐ বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্বের ওপর।

ঐ রাশি দুটির যেকোনো একটির মান বাড়লেই টর্ক বাড়বে। অতএব, বলের মান স্থির রেখে দরজার পাল্লার যে প্রান্ত কজার সাহায্যে আটকানো তার বিপরীত প্রান্তে, অর্থাৎ হাতলে বল প্রয়োগ করা হলে দরজা দ্রুত খুলা সম্ভব হবে। এজন্যে দরজার হাতল পাল্লার মাঝে না রেখে প্রান্তে রাখা হয় যেন বলের মান স্থির রেখে কজা থেকে প্রযুক্ত বলের ক্রিয়ারেখা সর্বোচ্চ রেখে পাল্লা খোলা বা বন্ধ করা সহজ হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি