গাড়ি চলার সময় রাস্তা ও চলন্ত গাড়ির টায়ারের মধ্যে ঘর্ষণ হয়, যার ফলে তাপ উৎপন্ন হয়। এছাড়াও, চলন্ত গাড়ির টায়ারের রাবার ক্রমাগত সংকোচন প্রসারণের মাধ্যমে তাপ উৎপন্ন করে। এর ফলে চলন্ত গাড়ির টায়ারের ভেতরে বাতাসের তাপমাত্রা বৃদ্ধি পায়।
গে-লুসাকের সূত্রানুসারে, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা (T) বৃদ্ধি পেলে তার সমানুপাতে চাপ (P) বৃদ্ধি পায়। অর্থাৎ, । এজন্যই তাপমাত্রা বৃদ্ধির ফলে চলন্ত গাড়ির টায়ারের ভেতরের বাতাসের অণুগুলো দ্রুত ছোটাছুটি শুরু করে এবং টায়ারের ভেতরের দেয়ালে আরো বেশি জোরে ও ঘন ঘন ধাক্কা দেয়। এর ফলে চলন্ত গাড়ির টায়ারের চাপ বৃদ্ধি পায়।
পরীক্ষা ও প্র্যাকটিস
লিখিত ও সমাধান
শেখা ও রেফারেন্স
প্রিমিয়াম
এরপর কী করবে?
পরের প্রশ্নপড়ো১০টা MCQ দিয়ে নিজেকে যাচাই করোআদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব · মোট ২৬৫টি MCQ · ফ্রি অ্যাকাউন্টেMCQ দাওএই অধ্যায়ে আরও আছে
আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব · ১ম পত্র