বায়ুতে জলীয় বাষ্প নির্দিষ্ট থাকলে বায়ুর তাপমাত্রা পরিবর্তিত হলেও শিশিরাঙ্ক বদলায় না। কিন্তু আপেক্ষিক আর্দ্রতা শুধু শিশিরাঙ্কের উপরই নির্ভরশীল নয়, এর মান বায়ুর তাপমাত্রার উপর নির্ভর করে। কাজেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ নির্দিষ্ট থাকলেও বায়ুর তাপমাত্রা পরিবর্তনের ফলে আপেক্ষিক আর্দ্রতার পরিবর্তন ঘটে। তাই ঘরে ও বাইরের শিশিরাঙ্ক সমান থাকলেও এদের আপেক্ষিক আর্দ্রতা সমান থাকবে এমন কথা নয়। ঘরে ও বাইরের তাপমাত্রা যদি সমান না থাকে তাহলে শিশিরাঙ্ক সমান হলেও দু স্থানের আপেক্ষিক আর্দ্রতা সমান হবে না।
পরীক্ষা ও প্র্যাকটিস
লিখিত ও সমাধান
শেখা ও রেফারেন্স
প্রিমিয়াম
এরপর কী করবে?
পরের প্রশ্নপড়ো১০টা MCQ দিয়ে নিজেকে যাচাই করোআদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব · মোট ২৬৫টি MCQ · ফ্রি অ্যাকাউন্টেMCQ দাওএই অধ্যায়ে আরও আছে
আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব · ১ম পত্র